শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় বিশ্ব স্বাস্থ্য দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এতে সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, এসকেএস ফাউ-েশন, ফ্রেন্ডশিপ, সন্ধানী ডোনার ক্লাব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথমে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান। শোভাযাত্রাটি হাসপাতাল রোড ও ডিবি রোড প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.) মীর মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান। বক্তব্য রাখেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. মো. মতিয়ার রহমান, গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুস সাকিব, গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস্) ডা. তাহেরা আক্তার মনি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. রবিউল পারভেজ প্রামানিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, এসকেএস ফাউ-েশনের প্রতিনিধি মো. আশরাফুল আলম, ফ্রেন্ডশিপের মো. আবদুর রহিম ও ব্র্যাকের প্রতিনিধি মো. মোশারফ হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com