শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়ি নির্বাচন কার্যালয়ে দালালের দৌরাত্য কমায় জনমনে স্বস্তি

সাইফুল ইসলাম ফটিকছড়ি (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

জাতীয় পরিচয় পত্র (সংক্ষেপে এনআইডি কার্ড, যা আইডি কার্ড নামে বহুল প্রচলিত) হল বাংলাদেশীনাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি, যা ১৮ বছর পূর্ণ হওয়ার পর নথিভুক্ত হতে হয়। তথ্য নথিভুক্ত করণ ও আইডি কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান হল বাংলাদেশ নির্বাচন কমিশন। আর এই জাতীয় পরিচয় পত্র বানাতে ৩ হাজার। ভুল সংশোধন করতে ৫ হাজার থেকে ৫০ হাজার লেন-দেন করতে হচ্ছে এমন অভিযোগ ফটিকছড়ি উপজেলা নির্বাচন কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের। ফটিকছড়ি উপজেলার এই অফিসে সেবা নিতে আসা মানুষের মুখে মুখে ছিল নির্বাচন অফিসে কাজ করতে গেলে দালাল ধরতে হবে সাথে হাজার টাকা খরচ দিতে হবে। তখন নির্বাচন অফিসে দালালের দৌরাত্ম দেখা গেলেও সম্প্রতি তার উল্টো চিত্র লক্ষ্য করা গেছে। দালালের দৌরাত্ম কমে যাওয়ায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে। সেবাগ্রহীতারা এসে সরাসরি অফিসারদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারছে। সেবা নিতে আসা প্রবাসী শহিদুল বলেন, বিদেশ থেকে আসার আগে দালাল ধরে কাজ করতে হবে জেনে এসেছি। তবে, অনলাইনে আবেদন করে সরাসরি অফিসারের সাথে কথা বলে ১০ মিনিটে ছবি তুলতে পেরেছি। নজিরহাট থেকে আসা আরিফ বলেন, আমার এনআইডি হারিয়ে গেছে। অনলাইনে আবেদন করে কোন রকম হয়রানি ছাড়াই অফিসারের সাথে কথা বলে দ্রুত সার্ভিস পেয়েছি। আরোও অনেকে দালাল ছাড়া সেবা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। নির্বাচন অফিস তথ্য সূত্রে জানা যায়, করোনাকালীন সময় জুলাই ২১ইং থেকে মার্চ এ পর্যন্ত ১১ হাজার অধিক নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। ক ক্যাটাগরির ৮ হাজার ফাইল সংশোধনসহ ২ হাজার ৫ শত হারানো ও স্থানান্তর সম্পন্ন হয়েছে। প্রবাসী, হজ্ব যাত্রী, মুক্তিযোদ্ধা, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ করোনা ভ্যাক্সিন গ্রহীতাদের অগ্রাধিকার দিয়ে ভোটার আইডি সংক্রান্ত সকল সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। সপ্তাহে দুইদিন নতুন ভোটার করা ছাড়াও বাকীদিন গুলোতে সংশোধনীর কাজ করা হচ্ছে বলেন জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। দালাল ছাড়া সরাসরি তার অফিসে চলে আসার আহবান জানিয়ে সকল পেন্ডিং কাজ করা রমজানেও সব সেবা অব্যাহত থাকবে বলে জানা তিনি ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com