বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ প্রেসক্লাবের বড়লেখা শাখার আহ্বায়ক হানিফকে সংবর্ধনা প্রদান

ফয়সাল মাহমুদ বড়লেখা (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় অনলাইন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত প্রেস সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) রাত ১০ ঘটিকায় বড়লেখা পৌর শহরস্থ আলভিন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্য শাহরিয়ান আহমেদ শাকিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্যে রাখেন জুড়ী টি এন খানম সরকারি কলেজের প্রভাষক ও রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম মনু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবাসী সাইফুল আলম রাসেল, সুজানগর পাথারিয়া কলেজের প্রভাষক মুফিজুর রহমান রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা কালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সদস্য অজিত রবি দাস প্রমুখ। এসময় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পর্যবেক্ষণ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করে বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com