বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহে কৃষক দলের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

শেরপুরের নলিতাবাড়ী ও রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে কৃষক দলের জেলা কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের সদস্য সচিব লাভলুর রহমান বাবলুসহ অন্যান্যরা। সেসময় বক্তারা, নলিতাবাড়ীর কৃষক শফিউদ্দিন, গোদাগাড়ী উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের কৃষক রবি মারান্ডি ও অভিনাথ মারান্ডির আত্মহত্যার মূল কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com