শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ জহির আহম্মেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুল করিম, কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অভিজিৎ পন্ডিত, উক্ত হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নূর মোহাম্মদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, ব্র্যাক প্রতিনিধি সাইফুল ইসলাম ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উবায়দুল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com