শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

পবিত্র রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল নামে। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে পড়ে মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।
প্রচ- রোদে নামাজ শেষে বেশিরভাগ মুসল্লি আশপাশের ছায়ায় আশ্রয় নেন। তবে রোদ উপেক্ষা করে দক্ষিণ গেটের খোলা আঙিনায় বসে মোনাজাতে অংশ অনেক অনেকে। তাদেরই একজন আব্দুল মজিদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘খিলগাঁও থাকি। আশপাশে অনেক মসজিদ আছে। তারপরও বায়তুল মোকাররমে এসেছি। এখানে বড় জামাত হয়। একসঙ্গে অনেক মানুষ দোয়া করেন।’
আব্দুল মজিদ বলেন, ‘রহমতের মাস রমজান। দুহাত তুলে দোয়া করেছি। আল্লাহ যেন আমার আত্মীয়স্বজনদের ভালো রাখেন। গুনাহ মাফ করেন। দেশের মানুষ যেন ভালো থাকে। জিনিসের দাম বাড়ছে, দেশের অবস্থা ভালো না, মানুষ কষ্টে আছে। এ অবস্থা থেকে যেন মুক্তি মেলে, সেই দোয়া করেছি।’ পল্টনের দোকানকর্মচারী হাবিব জাগো নিউজকে বলেন বলেন, ‘আসছি বায়তুল মোকাররমে। একটা সেলফি তুললাম, স্মৃতি হিসেবে থাকলো। বাড়িতে পাঠাবো। আব্বা-আম্মাও ছবি দেখে। পরিবারের জন্য, দেশের জন্য দোয়া করলাম।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com