শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেসি-নেইমারদের অধিনায়ক হচ্ছেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই। তবে এখনও চূড়ান্ত হয়নি আদৌ মৌসুম শেষে ফ্রেঞ্চ ক্লাবটিতে থাকবেন কি না এমবাপে। এরই মধ্যে যেনো এবার নতুন পরিকল্পনা নিলো পিএসজি। এমবাপেকে ক্লাবের গুরুত্বপূর্ণ একজন হিসেবে আশ্বস্ত করার জন্য তাকে অধিনায়কত্ব দেওয়ার কথা ভাবছেন ক্লাবটির কোচ মাউরিসিও পচেত্তিনো। নিয়মিত অধিনায়ক মার্কুইনহোসের অনুপস্থিতিতে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়াদের অধিনায়ক হতে পারেন এমবাএ।
গতকাল শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা লিগ ওয়ানের ম্যাচে ক্লারমন্ত ফুটের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে কার হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড? এমন প্রশ্নের জবাবে এমবাপের নামটিই সরাসরি বলেছেন পচেত্তিনো। তবে দলের অন্যদের সম্ভাবনাও রেখেছেন তিনি। পচেত্তিনো বলেছেন, ‘আমি অধিনায়ক হিসেবে কাইলিয়ান (এমবাপের) এর কথা ভাবছি। পাশাপাশি দলের অন্য খেলোয়াড়রাও আছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা এমবাপে এবং ক্লাবের জন্য সেরাটাই চাই। তার জন্য সেরা বিষয়টি হলো এখানে থেকে যাওয়া। আমি এবং ক্লাব এই কথাই ভাবছি। তবে এখনও অনেক আলোচনা বাকি আছে সিদ্ধান্ত হওয়ার আগে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com