শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালাইয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

মুনছুর রহমান কালাই (জয়পুরহাট) :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

জয়পুরহাটের কালাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি জননেত্রী শেখ হাসিনা’র গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অভূতপুর্ব অগ্রগতি সাধিত হয়েছে। আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়-এর সার্বিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার কাজ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় গতকাল ০৯ এপ্রিল শনিবার বেলা ১১টায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সন্নিকটে মোকামতলা-জয়পুরহাট মহাসড়কের বালাইট মোড়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার (১১টি)’ স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর বাস্তবায়ন ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক ও জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট এর আয়োজনে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে এগারোটায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে আলোচনা সভা বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ বিকর্ণ কুমার ঘোষ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুইয়া পিপিএম। জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম ও সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্টানটি সার্বিক ভাবে পরিচালনা করেন কালাই উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সারদের ল্যাপটপ বিতরন করেন অতিথিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com