শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সালথায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ মহিলাসহ আহত ২৫

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দিন ব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে মহিলাসহ  ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় আশেপাশের বাড়ি-ঘরে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। উপজেলার মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ শুক্রবার সেহরির সময় গড়িয়ে সকাল পর্যন্ত স্থায়ী হয়। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে স্থানীয় আইয়ূব ঠাকুর ও খোরশেদ খাঁর লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোহাম্মাদ সুমিনুর রহমান দৈনিক খবরপত্র কে বলেন, “খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com