শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে বজ্রসহ বৃষ্টি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাবার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, অন্যান্য মাসের তুলনায় এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। সে ক্ষেত্রে এই মাসে দেশের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। বর্তমানে সাগরে কোনো লঘুচাপ বা অন্য কোনো পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সর্বশেষ রেকর্ড করা তাপমাত্রা অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২০.২ ডিগ্রি সেলসিয়াস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com