শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উত্তরা প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদের সভাপতির দায়িত্ব নিলেন রফিকুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বৃহত্তর উত্তরার ৭টি থানায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মোঃ রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন। আজ ১০ই এপ্রিল রোজ রবিবার ২০২২ ইং এক মহতি ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে দ্বিতীয় ৬ মাস মেয়াদের দায়িত্ব নিলেন। উফতার ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল সোহেল এ সময় উপস্থিত থেকে উত্তরা প্রেসক্লাবের সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন। এসময় ঐক্যবদ্ধ উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রফিক, ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ নির্বাহী কমিটি সদস্য, উত্তরা ও জাতীয় পর্যায়ে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রথমবারের নির্বাচনে উত্তরা প্রেসক্লাবে সভাপতি পদে দুইজন সমান ভোট পাওয়ায় কার্যকাল ১ বছরকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রথম মেয়াদের সভাপতি এরই মধ্যে ৬ মাস দায়িত্ব শেষ করেছেন। তাই দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম আজ দায়িত্ব নিয়েছেন। উল্লেখ্য, বৃহত্তর উত্তরার ৭টি থানার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন উত্তরা প্রেসক্লাবের নির্বাচনের পর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতারা দুই সভাপতির দায়িত্ব ভাগাভাগি করে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com