শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোল পৃথক অভিযানে অস্ত্র-ম্যগজিন ও ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

আবুল বাশার শার্শা :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ১ টি ম্যাগজিন সহ রমজান মোল্লা(২৬) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার(১০ই এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্র চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে কেনাবেচা করছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে ১ টা পিস্তল ও ১টি ম্যাগজিন সহ রমজান মোল্লাকে হাতে নাতে আটক করা হয়। অপরদিকে এসআই শফি আহমেদ রিয়েল একটি টিম নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাকিনস্থ জনৈক শামসুল মোড়লের পতিত জমিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দৌলতপুর দক্ষিণপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওবায়দুর রহমান @ ওবায়(২৪)কে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেন। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com