শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কীভাবে মাদক ছাড়লেন রণবীর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মাত্র ১৫ বছর বয়স থেকে তামাক সেবন করতেন রণবীর কাপুর। এরপর কলেজ জীবনে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। নানা ধরনের মাদক সেবন করে দেখেছেন তিনি। শরীরে ক্ষতি হয়েছে। মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে। কিন্তু আজ আর মাদক ছুঁয়ে দেখেন না এ তারকা। কীভাবে নেশা ছেড়ে বেরিয়ে এলেন রণবীর- নিজেই জানিয়েছেন সে তথ্য।
সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’-তে অভিনয় করার সময়ে ২০১৮ সালে নিজের মাদকাসক্তি নিয়ে কথা বলেন রণবীর। তিনি জানান, কলেজের পর ধীরে ধীরে মাদকের ক্ষতি সম্পর্কে ধারণা তৈরি হতে শুরু করে। অনেক দিনের চেষ্টায় মাদক ছেড়ে দেন রণবীর। কিন্তু রণবীরের কথায়, এখন আমি অন্য নেশায়। তামাক। সিগারেট। যেটা আরও ক্ষতিকর। কিন্তু সেটা এখনও ছাড়তে পারিনি। সিগারেটের পাশাপাশি মিষ্টির প্রতিও প্রবল আসক্তি রণবীরের। সেই স্বীকারোক্তিতেও পিছপা হননি তিনি। তবে রণবীরের নেশার তালিকায় মদও রয়েছে। মাঝে মধ্যে খুব বেশি মদ্যপান করে ফেলেন বলে জানিয়েছিলেন। তিনি বলেন, আমার পরিবারের সদস্যদের ক্ষেত্রে দেখেছি, তাদের জীবনে এই মদ কুপ্রভাব ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন আমার শ্যুটিং চলবে, মদ ছুঁয়েও দেখবো না। যখন কাজ থাকবে না, অবসরে মদ্যপান করবো। আর মাত্র তিনদিন পরেই (১৪ এপ্রিল) আলিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com