শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

যশোরের কেশবপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক শংকর রায় চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, ব্র্যাক জেলা সমন্বয়কারী আলমাছুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান জি এম গোলাম মোস্তফা বাবু ও হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান। সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগি অফিসার নাজমুন নাহার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com