শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

এম আর মিল্টন টাঙ্গাইল :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার(১১ এপ্রিল) দুপরে উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, অটোচালক ঘাটাইলের গারট্ট গ্রামের মো. হামিদ মিয়া ছেলে তায়েবুল হোসেন(৪৩), তার মেয়ে তাহমিনা বেগম(২৪) ও নাতি মো. তাওহীদ (৮ মাস)। এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, নিজের ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে তায়েবুল হোসেন হাতিয়া মেয়ের শ্বশুরবাড়ী থেকে তার মেয়ে ও নাতিকে নিয়ে নিজ বাড়ি ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে হাতিয়া রেল ক্রসিং এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তাদের ব্যাটারি চালিত ইজিবাইক দুুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাহমিনাকে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের আইসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com