শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা

জাহাঙ্গীর রেজা ডিমলা (নীলফামারী) :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

নীলফামারীর ডিমলা উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১-এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার সামছুল হক, বিজিবি’র থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ, বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ, পূর্ব ছাতনাই ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ডিমলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক সাংবাদিক জাহাঙ্গীর রেজাসহ আরো অনেকে। উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমাসের মত আইন শৃখংলা বাহিনীকে আরো বেশী তৎপর থেকে কাজ করে যেতে হবে। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়। নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com