বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মিরসরাইয়ে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দেয়। এতে করে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পথে বসেছে অর্ধশত বিনিয়োগকারী। এবিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে ¯স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদ কন্সট্রাকশনের প্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, বেপজা অর্থনৈতিক অঞ্চলে মাটি ভরাট কাজে নিয়োজিত উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্ট্রারপ্রাইজ চুক্তির শর্ত ভঙ্গ করায় তাদের কার্য্যাদেশ বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা (এমবি-এমই-ডিপি) আমাদের কাছে কোন টাকা পাবে না। ওদের কাছে আমরা উল্টো টাকা পাবো। মানববন্ধনে এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের অংশিদার মিহির কান্তি নাথ, এবিএম সাব্বির আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com