শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরিচালনায় শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

শোবিজে পা রাখলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই তারকাপুত্র। পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। কেবল পরিচালনা নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। গত শুক্র ও শনিবার পরীক্ষমূলক শুটিং করেছেন আরিয়ান। সিরিজটি ফ্লোরে ওঠার আগে হাত পাকিয়ে নিতে চাইছেন শাহরুখপুত্র। কেবল তা-ই নয়, পরীক্ষামূলক শুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সঙ্গে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদও দেখা গেছে তার মধ্যে।
কবে ফ্লোরে যাবে এই সিরিজ? সে তথ্য এখনো মেলেনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সূত্রের কথায় জানা যায়, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। প্রাক-শুটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। খুব তাড়াতাড়ি মূল শুটিংয়ের তারিখ প্রকাশ্যে আসবে। সব ঠিকঠাক এগোলে মুক্তিও পাবে এই বছরেই। এছাড়া অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার (রেড চিলিজ এন্টারটেইমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় করবেন। আরিয়ান আগেই জানিয়েছিলেন, তিনি বাবার মতো অভিনেতা হতে চান না। ক্যামেরার পেছনে কাজ করতে চান। চলচ্চিত্র নিয়েই পড়াশোনা করেছেন আরিয়ান। এবার সেই স্বপ্ন পূরণের দিকে পা বাড়ালেন। অন্যদিকে, শাহরুখের মেয়ে সুহানা খান তার প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘আর্চিস কমিক্স’ নিয়ে চিত্রনাট্য লিখেছেন পরিচালক জোয়া আখতার। সেই সিনেমায় সুহানার সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়ার এই মিউজিক্যাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com