শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এখন গুগল সার্চ হবে আরও নিখুঁত

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হলো নতুন ফিচার। মাল্টি সার্চ টুল নামের এই ফিচারটি এখন ব্যবহারকারীদের সার্চ রেজাল্ট দেখাবে আরও নিখুঁত ও নির্ভুল। শুধু টেক্সট নয় এই টুল, ছবির মাধ্যমে ঠিকঠাক সার্চ রেজাল্ট দিতে কাজ করবে। খুব শিগগির এই ফিচার দেখতে পাবেন ব্যবহারকারীরা। যদিও শুরুতে শুধু মার্কিন মুলুকের বিটা ইউজাররাই উপভোগ করতে পারবেন। শুরুতে ফিচারটি কেবল ইংরেজি ভাষাতে উপলব্ধ হবে। তবে শিগগির এটি আরও বেশি সংখ্যক ভাষায় চালু হবে বলে জানা গিয়েছে, যার ফলে ব্যবহারকারীরা সহজে অনেক ধরনের শৈলীর বিবরণ পেতে সক্ষম হবেন।
জেনে নিন কীভাবে ব্যবহার করবেন গুগল মাল্টি সার্চ টুল- > গুগল মাল্টিসার্চ টুল ব্যবহার করতে, আগ্রহী ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে গুগল অ্যাপ খুলুন। > এরপর লেন্স ক্যামেরা আইকনে ক্লিক করুন। > যে কোনো স্ক্রিনশট বা ছবি নিয়ে ইমেজ সার্চ করুন। > সার্চের জন্য ওপরের ডানদিকে সোয়াইপ করুন এবং এখানে টেক্সট যোগ করতে ‘+’ বাটনে ক্লিক করুন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com