শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুজরাটকে ৮ উইকেটে হারালো হায়দারাবাদ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এ বারের আইপিএলে এখনো পর্যন্ত রান ছিল না তার ব্যাটে। অবশেষে জ্বলে উঠলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাতে অবশ্য সাহায্য করল গুজরাট টাইটান্স। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ ছিলেন উইলিয়ামসন। কিন্তু আম্পায়ার আউট দেননি। গুজরাটের বোলাররাও নেননি রিভিউ। তার খেসারত দিতে হল হার্দিক পান্ডিয়াদের। মৌসুমে প্রথম হারের মুখ দেখতে হল গুজরাট টাইটান্সকে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি গুজরাটের। গত ম্যাচের হিরো শুভমন গিলকে সাত রানের মাথায় ফিরতে হয়। আর এক ওপেনার ম্যাথু ওয়েড ও তিন নম্বরে নামা সাই সুদর্শনও তাড়াতাড়ি সাজঘরে ফেরেন। প্রাথমিক ধাক্কা সামলে দলকে টেনে তোলেন অধিনায়ক হার্দিক। তাকে সঙ্গ দেন অভিনব মনোহর।
প্রচুর অতিরিক্ত রান দেন হায়দরাবাদের বোলাররা। প্রথম ওভারেই ওয়াইডে ১০ রান দেন ভুবনেশ্বর কুমার। শেষ পর্যন্ত অতিরিক্ত ২২ রান যোগ হয় গুজরাটের স্কোরবোর্ডে। সেই সাথে অভিনবের তিনটি ক্যাচ ছাড়েন হায়দরাবাদের ফিল্ডাররা। তার খেসারত দিতে হয়। হার্দিক এই মৌসুমে প্রথম অর্ধশতরান করেন। ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। অভিনব ৩৫ করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে খুব ধীরে খেলেন হায়দরাবাদের দুই ওপেনার। প্রথম পাঁচ ওভারের পর থেকে হাত খোলা শুরু করেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা। দুই ওপেনার মিলে ৬৪ রান যোগ করেন। ৪২ রানের মাথায় অভিষেককে আউট করে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন রশিদ খান। তার পরে অধিনায়কের সাথে জুটি বাঁধেন রাহুল ত্রিপাঠি। তিনি ভাল খেলছিলেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে উঠে যেতে হয় তাকে। প্রথমে ধীরে খেললেও একটা সময় পরে বড় শট খেলতে শুরু করেন উইলিয়ামসন। চলতি মৌসুমে প্রথম অর্ধশতরান করেন তিনি। দেখে মনে হচ্ছিল গুজরাটের হাত থেকে তিনি খেলা নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু ৫৭ রানের মাথায় তাকে আউট করেন হার্দিক। তাতে অবশ্য বিশেষ সমস্যা হয়নি। দলকে জয়ের গ-ি পার করান নিকোলাস পুরান। ৮ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com