শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে ডাকাতি হওয়া পিকাপসহ ৮ ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মানিকগঞ্জে সিসিটিভির ফুটেজ দেখে গরু ডাকাতির সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতারা গ্রামের আলমগীর শেখ, বাবু খা, বন্ধুলট গ্রামের আবু দাউদ, বিষ্ণুপুর গ্রামে শেখ ইলিয়াজ, শিবালয় উপজেলার ধুসর গ্রামের সাইফুল ইসলাম, সাভার উপজেলার ইমান্দিপুর গ্রামের রফিকুল ইসলাম, জয়পুরহাট জেলার কালাই উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের শাজাহান ও শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার মরিচাপাড়া গ্রামের মঙ্গল আলী। সিংগাইর উপজেলার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, গত ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার কৌড়িতে অবস্থিত সিএফসিএল ডেইরী ফার্মের ৩টি ষাড় গরু তাদের নিজস্ব পিকআপভ্যানে করে ঢাকায় নেওয়া পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। ১০-১২ জনের ডাকাত সদস্য ব্যারিকেট সৃস্টি করে গরু বহনকারী পিকআপের চালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপভ্যানটি লুট করে নিয়ে যায়। গরুর ফার্মের পক্ষ থেকে সিংগাইর থানায় ১০ এপ্রিল একটি মামলা করেন। ক্লুলেস ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নামেন। এরপর সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে সাভার আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ৮জনকে গ্রেপ্তার করা হয়। সিএফসিএল ডেইরী ফার্মের ম্যানেজার আজাদ সরকার বলেন, তাদের ডেইরী ফার্মে ৭শ গরু রয়েছে। মাঝে মধ্যে গরু ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। গত ৬ এপ্রিল রাতে ফার্মে থেকে ৩টি ষাড়গরু ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে সিংগাইর মানিকগঞ্জ সড়কে গারাদিয়া এলাকায় ডাকাত সদস্যরা অন্য একটি ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে পিকআপসহ গরু ডাকাতি করে। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ডাকাতির পর পুলিশ মাঠে নেমে কাজ শুর করেন। ডাকাতি হওয়া গরু দ্রুত জবাই করে তার মাংশ বিক্রি করে দেয় ডাকাত সদস্যরা। পুলিশ এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার ও লুট হওয়া পিকআপভ্যানটি উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত ৮ ডাকাত সদস্যের মধ্যে ৬জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকী দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com