শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৎস্য ঘের থেকে সুন্দরবনের কুমির উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মোংলায় মৎস্য ঘের থেকে সুন্দরবনের একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের মোঃ আকরাম এর ঘের থেকে কুমিরটি উদ্ধার করে এলাকাবাসী। স্থানীয় নিতাই সরদার বলেন, ভোর আনুমানিক ৬টায় আমি ঘেরের চারো উঠাইতে গিয়ে কুমিরটি দেখি। পরে দড়ি দিয়া ঢোয়া পেতে আমি কুমিরটি ধরি। স্থানীয় শংকর ঢালী বলেন, এই ঘেরের সঙ্গে গোনা নদীর সাথে সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। সেইসময় থেকে কুমিরটি এই ঘেরে রয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস এর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুমিরটিকে উদ্ধার করি। দুপুরেই সুন্দরবনের জোংড়া খালে কুমিরটি অবমুক্ত করবে বনবিভাগ। আজাদ কবির আরও বলেন, উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি লম্বায় ৫ ফুট। বয়স হবে ৭ থেকে ৮ বছরের মতো। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই ঘেরে চলে আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com