শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বকেয়া বেতন দাবিতে বিক্ষোভে গার্মেন্ট শ্রমিকরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা। বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে তারা এ আন্দোলন কর্মসূচি পালন করেন। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলছে। এর আগে শ্রমিকরা সকাল ৮টার দিকে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। মালিক কর্তৃপক্ষের আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তারা গার্মেন্টে তালা দিয়ে পালিয়ে গেছে। বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলে ফোনটি আর রিসিভ করেননি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শিগগির শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা যেন কোনো প্রকার ভায়োলেন্স না করে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com