শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত অত্যাধুনিক ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন গতকাল ১৩ এপ্রিল বুধবার দুপুরে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, স্থানীয় নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহাসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ২২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক চারতলা এ ভবনে রয়েছে শিল্পকলা একাডেমির কার্যালয়, সমৃদ্ধ লাইব্রেরি রুম, প্রশিক্ষণ হল ও লাইব্রেরি কাম সেমিনার হল। এছাড়াও, অত্যাধুনিক লাইট-সাউন্ডের সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ ব্যবস্থাপনাসম্পন্ন ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম রয়েছে এ ভবনটিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com