রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাবর এই যুগের ব্র্যাডম্যান-লারা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে এই যুগের ডন ব্র্যাডমান ও ব্রায়ান লারা হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক দলনেতা রশিদ লতিফ। লতিফের মতে, দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে বহু আগেই নিজ দেশের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হকদের ছাড়িয়ে গেছেন বাবর। তাই এই যুগে বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি ব্র্যাডম্যান-লারাদের কাতারেই আছেন বাবর। ক্রিকেট ডেনসের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে লতিফ বলেন, ‘আমি ২০১৯ সালেই টুইটারে লিখেছিলাম, যখন আমরা ইংল্যান্ড সফরে ছিলাম। আমি যাদের সাথে খেলেছি তাদের সবার নাম লিখেছিলাম, মিঁয়াদাদ-ওয়াসিম-ওয়াকার-ইনজামাম-ইউসুফ-ইউনুস-সাকলাইন। তবে সকলের চেয়ে এগিয়ে বাবর। আমি অনেক আগের কথা বলছি। অবশ্যই এরপর সে আরো অনেক ভালো খেলোয়াড় হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা তুলনা করতে পারি না, কারণ আমরা এখানে শুধুমাত্র বাবরের কথা বলছি না। বিরাট কোহলি-রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা ১০ ফিল্ডারের মাঝে ওয়ানডে খেলছে।’ বাবরকে এ যুগের ব্র্যাডম্যান-লারা বললেও, বাবরের চেয়ে পাকিস্তানে সেরা ব্যাটার হিসেবে সাঈদ আনোয়ারের নাম বললেন লতিফ।
তিনি বলেন, ‘আমি সাঈদ আনোয়ারের কথা বলবো। তার মতো ব্যাটার দেখা যায়নি। নিঃসন্দেহে পাকিস্তানের এক নম্বর ব্যাটার সে। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং বিশ্বাস করুন সে একজন ক্যারিশম্যাটিক খেলোয়াড়। সে অল্প অনুশীলন করতো। তাই দুই যুগের খেলোয়াড়দের মধ্যে তুলনা করাটা ঠিক হবে না।’ লতিফ আরো বলেন, ‘বর্তমানে বৃত্তের ভেতর পাঁচজন ফিল্ডার থাকে। আগে থাকতো চারজন। বৃত্তের মধ্যে একজন ফিল্ডার কম থাকলে, আনোয়ার বা ইনজামাম বোলারদের খেয়ে ফেলতো। তারা ওই যুগের গ্রেট। তিনি (বাবর) এই যুগের ব্র্যাডম্যান-লারা। এটিই মূল বিষয়।’ ২০১৫ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় বাবরের। এখন পর্যন্ত ৪০ টেস্টে দুই হাজার ৮৫১ রান, ৮৬ ওয়ানডেতে চার হাজার ২৬১ এবং টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে দুই হাজার ৬৮৬ রান করেছেন বাবর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com