শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪২৯ পালিত

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

দীর্ঘ ০২ (দুই) বছর পর উৎসবের আয়োজনে উচ্ছ্বাস সবার মধ্যে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ই এপ্রিল পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভা যাত্রার পর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের । তিনি উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ বরমান হোসেন বলেন, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আমরা জানি যে, আমাদের হালখাতা থেকে শুরু করে আমাদের সংস্কৃতির অনেক কিছু জড়িত রয়েছে এর সাথে। সাংস্কৃতিক বিপ্লব, বাঙ্গালি সংস্কৃতির নিগূঢ় চর্চা এর মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনভাবেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় এবং আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে, আমাদের বাংলা সংস্কৃতির প্রকৃত চর্চার মাধ্যমে আমরা আমাদের এই দেশ থেকে অসাম্প্রদায়িক যে চেতনা লালন করি, সেটাকে আমাদের আরো সুদৃঢ করতে হবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো সুদৃঢ় করতে হবে। এই পহেলা বৈশাখে আমাদের একটাই প্রত্যাশা হোক যে, আমরা সাম্প্রদায?িকতা, জঙ্গিবাদ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই এবং এই বাংলাদেশ দেখার যে শপথটা পহেলা বৈশাখের এই অনুষ্ঠান থেকে সুদৃঢ় হোক ও আমাদের এই সুদীপ্ত পদচারণা এখান থেকে শুরু হোক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মিল্টন, পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাসুদা বেগম ঝর্ণা সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com