শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে যুবলীগ নেতা এম ইসফাক আহসানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য, আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি এম ইসফাক আহসানের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকালে কলাকান্দা ইউনিয়নের লতুরদী গ্রামে ২’শ ৫০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কালে এম ইসফাক আহসান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। মতলব উত্তরের মানুষের পাশে আছি আল্লাহপাক যতদিন বাঁচিয়ে রাখে চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করার জন্য। তিনি বলেন, আপনারা সবাই জানেন আমরা আওয়ামী পরিবারের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে মতলব উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দের পাশে থেকে কাজ করে যাচ্ছি, এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। এসময় বীরমুক্তিযোদ্ধা ও সমাজসেবক মাহমুদ উল্লাহ সরকার,উপজেলা আলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম, সহ-সম্পাদক আবু সায়েম, কলাকান্দা ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি ইলিয়াছ, ইউপি যুবলীগের যুগ্মআহবয়ক তাজুল ইসলাম শ্যামল,যুবলীগ নেতা শাহআলম সরকার, মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম,নুরে আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com