শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেজি দরে তরমুজ বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

জয়পুরহাটে পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় জয়পুরহাটে ১০ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জয়পুরহাটের সহকারী পরিচালক ফজলে এলাহী অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।জরিমানা করা ব্যবসায়ীরা হলেন- শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রিপন, গোলাম রাব্বি, সুমন মন্ডল, মো. হাসান, মো. লাইজু, বেনজিরুল হক, সুদেব বর্মন ও সোহাগ শেখ। জানা গেছে, বিভিন্ন হাটবাজারে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা শহরের পূর্ব বাজার, বাটার মোড়, পাঁচুর মোড় ও পৌর মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কেজি দরে তরমুজ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের হুঁশিয়ার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, যেসব ফল ব্যবসায়ী পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইনে ১০ জন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন হাটবাজারেও এমন অভিযান চালানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com