শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একসঙ্গে ৩২ জনকে ফোন করা যাবে হোয়াটসঅ্যাপে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে বিলিয়ন ব্যবহারকারী রয়েছে প্ল্যাটফর্মটির। তাই তো ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার আনছে সাইটটি। প্রায় প্রতি মাসেই নতুন কিছু না কিছু আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার একই ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রুপকে এক জায়গায় আনার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। এর ফলে জরুরি গ্রুপের বার্তা খুঁজে পেতে আর অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপে নতুন এই পরিষেবার ঘোষণা করলেন মেটার প্রধান মার্ক জুকারবার্গ।
দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এমন পরিষেবা পেতে চাইছিলেন। তাদের আবেদনের কথা মাথায় রেখেই এই বদল আনা হচ্ছে বলে জানান তিনি। এই ফিচারটির নাম কমিউনিটি। কমিউনিটি হবে গ্রুপগুলোর প্রধান। যে কেউ কমিউনিটি তৈরি করতে পারবেন এবং তার সদস্য হওয়ার জন্য একাধিক গ্রুপকে আমন্ত্রণ জানাতে পারবেন।
কিন্তু কোনো গ্রুপ কমিউনিটির সদস্য হতে চায় না কি চায় না, তা ঠিক করার ক্ষমতা থাকবে গ্রুপের অ্যাডমিনের হাতে। আবার কমিউনিটির সদস্য হলেও ব্যবহারকারী সমস্ত গ্রুপের মেসেজ বা বার্তা দেখতে পাবেন না। কমিউনিটিতে থেকেও ব্যবহারকারী যে গ্রুপের সদস্য শুধু সেই গ্রুপের বার্তাই দেখতে পারবেন। এছাড়া ৩২ জনকে একসঙ্গে গ্রুপে রেখে ফোন করা যাবে। এমনকি ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। সূত্র: টেকক্রাঞ্চ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com