শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়।’ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা।’ সেতুমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। সহ-নেতারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। এটা ইতিহাসের মিমাংসিত বিষয়। এত দিন পর এ নিয়ে বিতর্ক সমীচীন নয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com