বাংলাদেশ কৃষি অধিদপ্তরের উদ্যোগে নরসিংদীর রায়পুরায় সরকারের কৃষি প্রনোদনার আওতায় ধান বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা চেয়ারম্যান বলেন- উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন। আমাদের নৈতিক দায়িত্ব এই প্রনোদনা আপনাদের হাতে পৌছে দেওয়ার পর যেন সঠিক ভাবে আনুপাতিক হারে ব্যবহার হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন- এই প্রনোদনা সরকারের একটি উল্লেখযোগ্য কর্মসূচি। আপনারা যারা কৃষক বীজ এবং সার নি”েছন তাদের কাছে অনুরোধ থাকবে প্রনোদনাটুকু সর্বোচ্চ কাজে লাগাবেন এবং কাজে লাগিয়ে নিজের অবস্থান তৈরি করবেন। কোন ধরনের অসাধু পন্তায় যাবেন না এই বীজ ও সার গুলো সরাসরি সরকারের পক্ষ থেকে নিয়ে আসা এবং সর্বোচ্চ ফলনশীন। দোকানে এগুলোর মূল্য অনেক বেশি।