শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিফজুল কোরআন উৎসবে পুরস্কার পেলেন ২৮৩ শিক্ষার্থী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ঢাকাকেন্দ্রিক কয়েকটি শাখা নিয়ে ১১তম হিফজুল কোরআন উৎসবে পুরস্কার পেয়েছে ২৮৩ জন শিক্ষার্থী। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার (১৮ এপ্রিল) বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ৮টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এই আয়োজন। ঢাকাকেন্দ্রিক ১০টি শাখার মোট ২৮৩ জন হিফজ সমাপনকারী ছাত্রকে পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে হাফেজ ছাত্রদের অভিভাবকদেরও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, মানব জাতীর মুক্তির সনদ একমাত্র আল কুরআন। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম ওলামাদের উৎসাহ দেবে। যারা পবিত্র কোরআন মুখস্থ করছেন, তাদের নিয়ে ফাউন্ডেশনের এমন আয়োজন চলবে। পবিত্র এ রমজানে কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। এসময় আরও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামছুল আলম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আব্দুল হক, মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক ড. মুহাম্মদ সাইফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চৌধুরী মাহমুদুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেয ড. এ বি এম হিযবুল্লাহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com