শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের রাষ্ট্রপতি হতে চান!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

পাকিস্তানে মন্ত্রিসভা গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গুঞ্জন ওঠেছে যে জেইউআই-এফ প্রধান দেশটির রাষ্ট্রপতি হতে চান। তার এই দাবির প্রেক্ষাপটে পাকিস্তানে সরকার গঠন আরো অনিশ্চিত হয়ে পড়েছে। পাকিস্তানের অন্যতম মিডিয়া ডন অনলাইনের খবরে সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান ফেডারেল মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না। তবে তিনি সরকারের মিত্র হিসেবে বহাল থাকার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, জেইউআই-এফ দেশের রাষ্ট্রপতি পদটি দাবি করেছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে, এই দাবির প্রতি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সম্মতি দেয়নি। খবরে বলা হয়, মন্ত্রিসভার সদস্য বণ্টনের ব্যাপারেও ফজলুর রহমান ক্ষুব্ধ হয়ে ওঠেছেন। তিনি পিপিপির আসিফ আলি জারদারির কাছে অভিযোগ করে জানতে চেয়েছেন যে যেসব দল বা ব্যক্তি তার দলের বিরুদ্ধে নির্বাচন করেছে, তাদেরকে দুটি মন্ত্রী পদ দেয়া হচ্ছে কেন? এমনটা করা হলে পরবর্তী নির্বাচনে তার দলের ক্ষতি হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com