শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক লোকাল অফিসের ইফতার মাহফিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লোকাল অফিস কর্পোরেট শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১৭ এপ্রিল ২০২২ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যামেলকো তাহের আহমদ চৌধুরী। মূল আলোচনা উপস্থাপন করেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম সিদ্দিকুর রহমান, এম জুবায়ের আযম হেলালী, মোহাম্মদ গোলাম রাব্বানী, মোঃ হাবিবুর রহমান ও মোহাম্মদ ইয়াকুব আলী। এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মোঃ আনিসুল হক। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com