শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের ব্রাহ্মণপাড়া বাড়িতে সিপিবি নেতৃবৃন্দ

সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

মাদকসন্ত্রাসীদের হত্যাকান্ডের শিকার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়ায় সোমবার বিকালে সিপিবি কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব নিহত মহিউদ্দিন সরকার নাঈমের পরিবারের সাথে সাক্ষাত করেন। এসময় সিপিবি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড সুজাত আলী, আবদুল্লাহ ক্বাফী রতন, পরেশ কর, এবিএম আতিকুর রহমান বাশার, গণেশ ভাট্টাচার্য, আব্দুর রব, শহীদুল্লাহ ভুঁইয়া, আব্দুল অদুদ, মিজানুর রহমান কাউসার প্রমুখ। নেতৃবৃন্দ নিহত মহিউদ্দিন নাঈমের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন সরকার ও মায়ের সাথে সাক্ষাত করেন এবং হত্যাকারীদের বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে তাদের লাড়াইয়ের সাথে একাত্মতা ব্যক্ত করেনে। আগামীকালের কর্মসূচি, মঙ্গলবার, সকাল ১১টায় জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল বাজারে জমায়েত। সমাবেশ শেষে হত্যাকান্ডের বিচারও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে হত্যাকান্ডস্থল পাঁচোড়া, হায়দারাবাদনগরমুখি মৌন প্রতিবাদী পদযাত্রা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com