শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবজান বেগমের একটি ঘরের জন্য আকুতি মিনতি

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

একটি ঘর পেলে শেখের বেটির জন্য দোয়া করতাম” ভাঙ্গা ঘর যেন কোন সময় মাথার উপর ভেঙে পড়ে এই কথাটি বলেই চোখের জ্বল গড়িয়ে পড়ে প্রায় শতবর্ষ বয়সী নারী সবজান বেগমের। স্বামী হারা বিধবা নারীর একটি মাত্র ছেলে। নাম সাত্তার মোল্লা। বর্তমানে সাত্তার মোল্লা ৫ কন্যা সন্তানের বাবা এবং তিনি ভারসাম্যহীন অব¯হায় (পাগল) অবস্থায় আছেন। সংসারে আয় উপার্জন করার মতো কেউ নেই।এলাকার মানুষের কাছে হাত পেতে জীবন যুদ্ধো চালিয়ে যাচ্ছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের খুদুরিয়া গ্রামের মৃত রাসেদ মোল্লার স্ত্রী সবজান বেগমের বসবাসের  নড়বড়ে ঘরের ঠিকানাই যার ভরসা। জোড়াতালি টিনে সামান্য বৃষ্টি হলে পানি ঢুকে বিজে যায় সব। ঝড়ের বাতাস ঘরে লেগে কখন জানি মাথার উপর ভেঙে পড়ে সেই চিন্তায় ঘুমও হারাম সবজান বেগমের। স্বামী মারা যায় অনেক আগেই বয়সের ভারে তার কপালে জুটে বয়স্ক ভাতা।সেই ভাতার টাকাও আজ ৬ মাস ধরে পাচ্ছে না। সরকারের অন্য কোন সুবিধাও তিনি পাইনি বলে জানান। সরকার বাড়ীতে বাড়ীতে ঘর দিলেও সবজানের ভাগ্যে জোটেনি একখান ঘর। সবজান বেগম আরো বলেন বয়সের ভারে লাঠি নিয়ে চলি চোখে তেমন দেখিওনা, কোনদিন এক বেলা খাই আবার পানি খেয়েও থাকতে হয়। কত চেয়ারম্যান, মেম্বার আইলো গেলো কেউ আমাগো খবর নেয়না। এখন  শেখের বেটি যদি আমারে একটি ঘর দেয় তাহলে মন খুলে আল্লাহুর কাছে দোয়া করতাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com