বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় ৪০০ কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪০০দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বসে এসব আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়। পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০০ কৃষকের প্রতি জনের হাতে ৫কেজি আউশ ধান বীজ ও ৩০ কেজি করে সার তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৫৪৭০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এই ধান কাটার পরে অধিকাংশ জমিতে আর কোন আবাদ করা হয়না। তাই আমরা এই জমিগুলোতে রোপা আউশ ধানের চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে বর্তমান সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com