শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁ’র আত্রাইয়ে প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নওগাঁর আত্রাই উপজেলায় চকতেমুখ হতে ইসলামগাঁথি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সমসপাড়া সংলগ্ন চকতেমুখ ইসলামগাথি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সংলগ্ন এলাকায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ, আত্রাই উপজেলা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যানস মোঃ আব্দুল মান্নান, সমসমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি আশরাফুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “টেকসই ক্ষুদ্্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় গুড় নদী থেকে সমসপাড়া-ছোট সাওতা-বড় সাওতা-সাওতা মির্জাপুর-দর্শনগ্রাম-মাধবপুর-চকতেমুখ হয়ে নাগর নদী পর্যন্ত উভয় নদীর সাথে সংযোগ স্থাপন প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ হাতে নেয়া হয়েছে। সমবায় ভিত্তিতে খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৫৭ হাজার ৪শ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেছেন পুরাতন এই খালটি কালের প্রবাহে ভরাট হয়ে যাওয়ায় বর্ষকালে বৃষ্টির পানি উপচে বন্যার সৃষ্টি হয়। এর ফলে খালের উভয় পার্শ্বের ক্ষেত পানিতে তলিয়ে গেলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখনন করা হলে একদিকে খালে পানি ধারন ক্ষমতা বৃদ্ধি হওয়ায় বন্যার হাত থেকে এসব জমির ধানসহ বিভিন্ন ফসল রক্ষা পাবে। এ ছাড়াও প্রায় ১ হাজার হেক্টর জমির রবি মওসুমে ভুট্টা, সরিষা, গম আবাদে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com