শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সা¤প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা সফল হবে না: ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম। প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে পূর্বপরিকল্পিতভাবে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটিয়ে সা¤প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে তারা। এই চেষ্টাগুলো কোনোভাবেই সফল হবে না।’ গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘একবার দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির খুব চেষ্টা করলো, সেটাও যখন নিয়ন্ত্রণে, একেকবার নানা ইস্যু নিয়ে নামতে চেষ্টা করে এসব মহল। ঠিক একইভাবে এখন কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটাচ্ছে, যেগুলোতে তারা আবার সা¤প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষ যারা অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের শিক্ষকদের প্রতি তাদের সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদেরও সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছি। কোথাও যদি দেখা যায়, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com