শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব : সেতুমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

অপরাজনীতির চর্চার কারণে বিএনপি’র রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপি’র রাজনীতিতে।
দেশের মানুষ করোনা-পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।
তিনি বলেন, অব্যাহত মিথ্যাচার বিএনপি’র চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। বিএনপি’র রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্ধে চক্রাবদ্ধ।এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরো গভীরে চলে যাচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি তারাই ক্ষমতালোভী দল।
বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো যখন তারা ক্ষমতায় ছিলো, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র। তিনি বলেন, বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন। অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে, সে কথা তারা একবারও বলে না। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?
বিএনপি নেতারা রাত-দিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক বলেও জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com