বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭৬৪, মৃত্যু ২৮ (ভিডিও)

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ২৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬১০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪৪ হাজার ৬১০ জন।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ব্রিফিং তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় এক হাজার ৪৪৩ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪ টি।

ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৬০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।

নতুন করে যারা মারা গেছেন, তাদের ২৫ জন পুরুষ, তিনজন নারী। এদের ১৮ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের, দুজন রংপুর বিভাগের এবং একজন সিলেটে বিভাগের। বয়সের দিক থেকে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ছয়জন, সত্তরোর্ধ্ব তিনজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী দুজন মারা গেছেন।

করোনাভাইরাস (COVID-19) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিং।

করোনাভাইরাস (COVID-19) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিং।30 May, 2020 #COVID19 #CoronaUpdate #StayAtHome #DGHS #DhakaLive

Posted by Directorate General of Health Services on Friday, May 29, 2020

এমএস /প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com