শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনোহরদীতে ১০ টাকা কেজির চাল কালো বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

নরসিংদীর মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চাল কালো বাজারে বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খিদিরপুর বাজারে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা কাউছার রশিদ বিপ্লব, শাহাদত হোসেন বাবুল, বজলুর রহমান, অধ্যক্ষ বাকিউল ইসলাম, আবুল বাশার, আনোয়ারুজ্জামান মুকুল, আব্দুর রউফ সজিব, সাইফুল ইসলাম প্রমুখ। জানা যায়, ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির খিদিরপুর ইউনিয়নের ডিলার মতিউর রহমান মতিন খাদ্য গোদাম থেকে ৪৬০ বস্তা চাল উত্তোলন করে স্টোরে না এনে কালো বাজারে বিক্রি করে দুবাই পালিয়ে যান। গত ৪ এপ্রিল তিনি এসব চাল উত্তোলন করেন। নির্ধারিত দিনে উপকারভোগীরা চাল নিতে আসলে এ ঘটনা প্রকাশ পায়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) নির্দেশে ডিলারের স্ত্রী ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য তাসলিমা রহমান সখি এক চাতাল মিল থেকে চাল কিনে কিছু সংখ্যক উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির ডিলার মতিউর রহমানের এই ব্যবসার পার্টনার ছিলেন খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের খালাতো ভাই নাজমুল ইসলাম এবং একান্ত সাহচর্য স্বপন মিয়া। ছয়মাস আগে ডিলার মতিন নাজমুলের কাছে তার ব্যবসার অংশিদারীত্ব বিক্রি করে দিয়েছেন। তবে নাজমুল ও স্বপন এইদায় এড়িয়ে চলতে চাইছেন। ঘটনার এতদিন পরও প্রশাসনিকভাবে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com