শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ,আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ এপ্রিল) উলিপুর থানা পুলিশের আয়োজনে ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার(এসপি) সৈয়দা জান্নাত আরা। এ সময় পুলিশ সুপার বলেন, এই জেলায় বাল্য বিয়ের প্রবনতা অনেটাই বেশী, তাই সবাইকে সচেতন হতে হবে এবং এসব প্রতিরোধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে শিক্ষকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্য বিবাহ সহ যেকোন নির্যাতনের তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, এসআই মশিউর রহমান, ধরণীবাড়ী ইউনিয়নের বিট অফিসার এএসআই সোহাগ পারভেজ, মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসার সুপার, শিক্ষকবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com