শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝালকাঠিতে ১৯ জনের পুলিশে চাকরি মাত্র ১০০ টাকার বিনিময়ে

মোস্তাফিজুর রহমান রিপন ঝালকাঠি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

মাত্র ১০০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-বানিজ্য কিংবা তদবীর ছাড়াই তাদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের। এতে খুশি চাকরি পাওয়া তরুণ-তরুণীরা। ঘুষ ছাড়া চাকরি দিতে পেরে আনন্দিত পুলিশ সুপার। ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেয়। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৪১ জন। বুধবার তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। মেধা এবং সব কোটা মিলে তিন জন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনেস্টেবল চুরান্ত করা হয়। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তাঁরা পাবেন নিয়োগপত্র। বুধবার (২০ এপ্রিল) বিকা?লে ঝালকাঠি পুলিশ লাইনে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তীর্ণরা আনন্দে আতœহারা হয়ে পরেন। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই মাত্র ১০০ টাকায় চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকরাও। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমরা যখন প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডেকেছি, তখনই বলে দিয়েছিলাম কোন প্রকার প্রতারণার শিকার যেন কেউ না হয়। কারো সাথে আর্থিক লেনদেন করা যাবে না। আমরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেবো। আমি আমার কথা রেখেছি, আমাদের জেলায় ১৯ জনকে শুধুমাত্রা ১০০ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আশা করবো যারা পুলিশে যোগদান করবে, তারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com