শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হজ কোটা ঘোষণা : বাংলাদেশের ৫৭,৫৮৫

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করেছে। ইন্দোনেশিয়া সর্বোচ্চ কোটা পেয়েছে। বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। চলতি বছর হজের জন্য বাংলাদেশ থেকে যেতে পারবে ৫৭,৫৮৫ জন। ইন্দোনেশিয়া থেকে ১,০০,০৫১ জন, পাকিস্তান থেকে ৮১,১৩২ জন, ভারত থেকে ৭৯,২৩৭ জন, নাইজেরিয়া থেকে ৪৩,০০৮ জন, তুরস্ক থেকে ৩৭,৭৭০ জন।
সৌদি হজ মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক লোক এবার হজ করতে পারবে। এরপর রয়েছে যথাক্রমে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।

সৌদি আরব ১০ এপ্রিল ঘোষণা করেছিল যে তারা আসন্ন হজ মওসুমে দেশী ও বিদেশী মিলিয়ে মোট ১০ লাখ লোককে হজ করার সুযোগ দেবে। সাধারণভাবে ২৫ লাখের বেশি লোক হজ করে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি কর্তৃপক্ষ হজ খুবই সীমিত করে। ২০২২ সালে কিছুটা স¤প্রসারণ করলেও তা পুরোপুরি মুক্ত করেনি। ২০২১ সালে মাত্র ৬০ হাজার লোক হজ করতে সক্ষম হয়েছিলেন। আর ২০২০ সালে হজ করেছিলেন মাত্র এক হাজার লোক। এবারের হজ হবে ০৭ বা ০৮ জুলাই। চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ। সূত্র : উম্মিদডটকম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com