বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে বিএনপির ইফতার মাহফিল

উলিপির (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) উলিপুর গুঞ্জন কমপ্লেক্স-এ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতারপূর্ব আলোচনা সভায় কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল ইসলাম ষইফতার পূর্বাহ্নে’র আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র হায়দার আলী মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায?িত্বে ছিলেন, ওবায়দুর রহমান বুলবুল সাধারন সম্পাদক পৌর বিএনপি,উলিপুর। ইফতার মাহফিলে উলিপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক নেতাকর্মী ছাড়াও-পার্শ্ববর্তী ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলা বিএনপি’র উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com