শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র বানালেন সেলিম খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন আলোচিত-সমালোচিত প্রযোজক সেলিম খান। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের সেই ছবির পর এবার তিনি নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র। ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’ নামের এই চলচ্চিত্রে তুলে ধরা হবে, বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে যে হত্যাচেষ্টা করা হয়েছে, সে বিষয়গুলো। এর পা-ুলিপি পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনা করেছেন সেলিম খান নিজেই। প্রযোজনায় শাপলা মিডিয়া। ইতোমধ্যে এর নির্মাণও শেষ বলে বাংলা ট্রিবিউনকে জানালো প্রতিষ্ঠানটি।
সেলিম খান বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে নিয়ে এর আগে ১৯বার যে হত্যাচেষ্টা হয়েছে, সেটাই এই চলচ্চিত্রের উপজীব্য। প্রতিবারই তিনি মৃত্যুকে জয় করে ফিরে এসেছেন। এ কারণে এর নাম রাখা হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’। আমরা এটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি, দ্রুতই ছাড়পত্র পাবো। এটি আমি সারাদেশের মানুষকে দেখাতে চাই।’’ তিনি আরও জানান, ছবিটি টেলিভিশন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত তিনি দেখাবেন প্রজেক্টরের মাধ্যমে। এদিকে, ছবি নির্মাণ করে আলোচিত হলেও রাজনৈতিকভাবে সমালোচিত সেলিম খান। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নাম উঠেছে ‘বালু খেকো’! ডাক পড়েছে দুদকেও। অন্যদিকে, এসব বিতর্কের মাঝেও লাগাতার চলচ্চিত্র নির্মাণ করে চলেছেন চাঁদপুরের এই প্রযোজক। ঘোষণামাফিক চলছে তার ১০০ ছবি নির্মাণ কার্যক্রম। যেখানে ওপার বাংলার দেব, কৌশানি, বনিসহ অনেকেই কাজ করছেন।
ঈদের আগে ৩২৯০৪ গৃহহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার:
ঈদের আগে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার। ২৬ এপ্রিল এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। এর আগে, ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের আগে সেমিপাকা ঘরএসব ভূমিহীন-গৃহহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com