বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রান্নায় যে তেলের ব্যবহার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

তেল ছাড়া রান্নার কথা অনেকেই ভাবতে পারেন না! কারণ তেল না দিলে রান্না কি স্বাদের হয়! যদি বিশেষজ্ঞরা অতিরিক্ত তেল ও ভাজাপোড়া খাবার খেতে নিষেধ করেন, তবুও একটু আধটু তেল ছাড়া কি রান্না করা যায়? যদিও এমন কিছু তেল আছে যেগুলো অর্গ্যানিক, সেগুলো আবার স্বাস্থ্যের জন্য ভালো। যেমন- এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল কিংবা ঘানি ভাঙানো সরিষার তেলে থাকে ভালো ফ্যাট, যা শরীরের জন্য অনেক উপকারী।
তবে এমন কিছু তেল আছে যেগুলো দীর্ঘদিন রান্নায় ব্যবহারের কারণে আমাদের শরীরে বাসা বাঁধতে ক্যানসার। বিশেষ করে রান্নায় ব্যবহৃত উদ্ভিজ্জ কয়েকটি তেল বিভিন্ন ক্যানসারের মূল কারণ হতে পারে, এমনটাই বলছে গবেষণা। ক্যানসার একটি প্রাণঘাতী রোগ। যদিও ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে রোগী ক্যানসার জয় করতেও পারেন। তবে দেরি হলেই মৃত্যুঝুঁকি বেড়ে যায়। বেশ কিছু গবেষণা বলছে, প্রতিদিনের কিছু রান্নায় ব্যবহৃত সয়াবিন, সানফ্লাওয়ার কিংবা পাম অয়েল জাতীয় উদ্ভিজ্জ তেল ক্যানসারসহ হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস ও মেটাবলিক সিন্ড্রোমসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়।
এসব তেলে পলিআনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। রান্নার সময় যখন তেল গরম হয় তখন তা ভেঙ্গে অ্যালডিহাইডে পরিণত হয়। এই কারণেই তেল গরম করলে গন্ধ বের হয়। এই গরম তেলে রান্না করা খাবার খেলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। ডিমনফোর্ট ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত গবেষণায়, গবেষকরা দেখেছেন যে উদ্ভিজ্জ তেলে ভাজা খাবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রস্তাবিত দৈনিক পরিমাণের তুলনায় ২০০ গুণ বেশি অ্যালডিহাইড থাকে। অন্যদিকে অলিভ অয়েল ক্যানসারের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল, লার্ড ও মাখনে খুব কম অ্যালডিহাইড উপাদান আছে। ফলে এসব তেল ক্যানসারের ঝুঁকি কমায়। সূত্র: হিন্দুস্তান নিউজ হাব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com