শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নূরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
গতকাল রোববার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহতে আরসলানের আমন্ত্রণে শনিবার (২৩ এপ্রিল) পাঁচদিনের সফরে দেশটিতে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সফরকালে তিনি আঙ্কারায় তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৩ থেকে ২৯ এপ্রিল তুরস্কে অবস্থান করবেন। তাঁর বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন গত ১৯ এপ্রিল জারি করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com