রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঈদ উপহার হিসেবে নগরকান্দায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোধন করবেন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় আজ মঙ্গলবার সকালে ভূমিহীন ও গৃহহীনদের দেওয়া জায়গা ও ঘর বুজিয়ে দেওয়ার শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা । নগরকান্দায় ১১০ জন ক শ্রেণীর তালিকার জায়গা ও ঘর বুজিয়ে দেওয়ার জন্য গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে  সরাসরি এ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সরকার জায়গা নেই ঘর নেই এসকল ব্যক্তিদেরকে দুই শতাংশ জমি তাদের নামে লিখে দিয়ে ঘর তৈরী করে দিয়েছে। উপজেলায় এরকম ৩২৫ জনকে এই ঘর ইতোমধ্যে  হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। আজ ১১০ জনকে ঘর ও জায়গা বুজিয়ে দেওয়া হবে। যার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার  কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়ায় এ আশ্রায়ণ কেন্দ্র নির্মান করা হয়েছে। প্রধান মন্ত্রীর উদ্বোধন উপলক্ষে গতকাল সোমবার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপ- প্রেস সচিব বরেণ্য সাংবাদিক শাখাওয়াত মুন, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জায়গা ও ঘর প্রাপ্তরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই ঘরে ঈদ উদযাপন করার আশা ব্যাক্ত করেছেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com